কুয়েতে নব-নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ
কুয়েতে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে অভিন্দন জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।
এফবিসিসিআই-এর পক্ষ থেকে রোববার নব-নিযুক্ত এই রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করা হয়। শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন।
নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন, বাংলাদেশ-কুয়েত স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক, বৈশ্বিক এবং বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ডিরেক্টর মো. মুনির হোসাইন ও অ্যাডিশনাল সেক্রেটারি মো. মামুনুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।