shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বুধবার মালয়েশিয়া যাবে বিমানের বিশেষ ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুলাই ২০২০, ১৯:১৫

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বুধবার (২২ জুলাই) বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২১ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকালে যাত্রী নিয়ে বিমানের বিজি ৪১৮২ বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে যাত্রী নিয়ে পুনরায় ফ্লাইটি ঢাকায় ফিরবে। আরও বলা হয়, ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে তারাই শুধু ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত, করোনার মহামারির কারণে গত ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।