করোনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে দাম্মামে শ্রমিক লীগের আলোচনা সভা

করোনা ও বর্তমান পরিস্থিতি বিষয়ক এক আলোচনা সভা গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত এ সভায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার এয়াকুব আলী। অনুষ্ঠানে দাম্মামের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব মহামারী করোনায় করণীয় এবং সৌদি আরবের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নেতারা আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব। সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী ফাউন্ডেশনের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তাঁরা হলেন –
জুলফিকার আলী – সাধারণ সম্পাদক , বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. ইউসুফ মিঠু – সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি।
ডা. মো. মিঠু – আল-রাফা হসপিটাল, আল-খোবার, দাম্মাম। সাইফুল ইসলাম – সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. জসিম উদ্দিন – সভাপতি, দাম্মাম আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। শেখ আব্দুর রহমান- সাধারণ সম্পাদক, দাম্মাম আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। আবুল হাশেম ভুঁইয়া – সহ সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি দাম্মাম। মো. মানিক – সভাপতি, ফ্রেন্ডস অব আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম। শফিকুর রহমান – সিনিয়র সহ সভাপতি, ফ্রেন্ডস অব আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম। মো. সাগর মজুমদার – সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি দাম্মাম। মো. ফারুকী – উপদেষ্টা আওয়ামী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি দাম্মাম। সাইদ ইউনুস আলী – সহসভাপতি, আওয়ামী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি দাম্মাম। এনামুল হক তপাদার – উপদেষ্টা, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. জাকির হোসেন – উপদেষ্টা, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. মহসিন – সহসভাপতি, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. হান্নান পাটোয়ারী – সহসাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিট। মো. শাহিন ইসলাম – সহসাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. আবুল হোসেন – যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ মহসিন – যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. মনির হোসেন – ধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি। মো. হেদায়েত উল্লাহ, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি দাম্মাম। মো. নেয়ামত উল্লাহ্ পাটোয়ারী, বঙ্গবন্ধু পরিষদ।