আবু বকর সিদ্দিক আবুকে রিয়াদ বিমান বন্দরে শুভেচ্ছা
কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের যুগ্ন আহব্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক আবুকে রিয়াদ বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
কুমিল্লা জেলা রিয়াদ নাঙ্গলকোট উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে আবু বকর সিদ্দিক আবু ও মিলিনিয়াম এয়ার সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাইদকে রিয়াদ বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানান- নাঙ্গলকোট প্রবাসী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ভুইয়ার নেতৃত্বে ফ্রেন্ডস্ অব বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক ভুইয়া, মোহাম্মদ হেদায়েত উল্লাহ নয়ন, নবী উল্লা সহ নাঙ্গলকোট প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আবু বকর সিদ্দিক আবু বলেন, অর্থমন্ত্রী আ,ফ,ম মোস্তফা কামালের নেতৃত্বে নাঙ্গলকোট উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা কাজ করতে চাই, তাছাড়া নাঙ্গলকোট যারা প্রবাসী আছে তাদের পরিবারের নিরাপত্তার জন্য আমরা যারা নেতৃত্বে আছি তারা সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি এবং সৌদি আরবে অবস্থিত নাঙ্গলকোট প্রবাসীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।