রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থায়ী বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে স্থায়ী বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার- এর শুভ উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত গোলাম মসীহ।
প্রবাসী বাংলাদেমিদের মাঝে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও জাতির জনক বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরার লক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে স্থায়ী বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে বলে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ডক্টর ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সবশেষে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. সাদেক হোসেন।