shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

হজে প্রথমবারের মতো নারী পুলিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুলাই ২০২০, ১২:২২

মক্কা নগরীতে পবিত্র হজে নিরাপত্তার কাজে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র হজে নিরাপত্তার কাজে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে। দেশটির সরকার গত বছরই ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি নারীরাও নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবে। খবর আরব নিউজের। ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতিও দেয়া হয় সৌদি নারীদের। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। করোনার কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে। আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহ বিষয়ক অধিদপ্তরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন- যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। প্রতিটি গ্রুপের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আলাদা করে চিকিৎসক নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, অনুমোদন ছাড়া হজে অংশ নিতে গিয়ে বুধবার ২৪৪ জন গ্রেপ্তার হয়েছেন মক্কায়। গ্রেপ্তারের পাশাপাশি এভাবে যারা হজ করতে আসবে, তাদের ১০ হাজার রিয়াল জরিমানাও গুনতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।