shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

অভিবাসি নারীরাও দেশে রেমিট্যান্স প্রেরনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ জুলাই ২০২০, ০৯:৫৫

সৌদি আরবে কর্মরত অভিবাসি পুরুষদের পাশাপাশি নারীরাও দেশে রেমিট্যান্স প্রেরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ২৯ জুলাই রিয়াদে নারীর সৃজনশীলতা নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রস্ফুটিত’ এর মোড়ক উন্মোচনকালে একথা বলেন ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু। এ সময় এ ম্যাগাজিনের প্রধান সম্পাদক রিয়াদের দার আল উলুম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডাক্তার ফাতেমা আখতার, পেস্ট্রি শেফ আয়েশা মারিয়াম, রিয়াদ ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক মাবরুকা তোয়াহা, আমিনা ফাতেমা, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার তাহসিনুল হক ও রিয়াদ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। সৈয়দা গুলে আরজু বলেন সৌদি আরবে পুরুষদের পাশাপাশি নারী গৃহকর্মীরাও দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করছে। সেই সাথে অনেক নারী এখানে চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সফলভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, যারা সৌদি আরবে দেশের মুখ উজ্জ্বল করছে। নারীরা তাঁদের পেশার পাশাপাশি অনেকেই বিভিন্ন সৃষ্টিশীল কাজেও নিয়োজিত রয়েছে। এ ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে অভিবাসি নারীদের সৃষ্টিশীলতার বিভিন্ন বিষয় ফুটে উঠেছে। ম্যাগাজিনের প্রধান সম্পাদক ডাক্তার ফাতেমা আখতার বলেন, সৌদি আরবে বসবাসরত অনেক অভিবাসি নারীরা বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত রয়েছেন যা এই ম্যাগাজিনে স্থান পেয়েছে, আশা করি ‘প্রস্ফুটিত’ ম্যাগাজিনের মাধ্যমে নারীরা অনুপ্রেরণা লাভ করবে। সেই সাথে প্রবাসী নারীদের সাহিত্য চর্চায়ও এটি সহায়ক হিসেবে কাজ করবে। অভিবাসি নারীদের ব্যস্ততার মাঝে এ ম্যাগাজিন সবাইকে সৃজনশীল কাজে উদ্দীপ্ত করবে। এ সময় এ ম্যাগাজিন থেকে কবিতা ‘প্রেমান্ধ’ আবৃত্তি করেন মাবরুকা তোয়াহা, ‘চলতি পথে ফিরে দেখা’ গল্পটি পাঠ করেন ডাক্তার ফাতেমা, ও ‘Listen to your literature’ পাঠ করেন আয়েশা মারিয়াম। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধির জন্য ও প্রবাসী সকল অভিবাসির জন্য বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।