নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে ঈদ পুনর্মিলনী
জাতিসংঘের সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সম্মানে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মঙ্গলবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
অনুষ্ঠানটি ভারত, শ্রীলঙ্কা, জাপান, রাশিয়া, চীন, সৌদি আরব, কাতারসহ শতাধিক দেশের স্থায়ী প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের মিলনমেলায় পরিণত হয়। বিশাল এই সমাগমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসাবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক-এর প্রার্থিতার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।