shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

১৫ আগস্ট স্মরণে রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের মোনাজাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ আগস্ট ২০২০, ১৭:২০

বাঙালির বন্ধু ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। টুঙ্গি পাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা কোনও আলাদিনের চেরাগ নয়। সৎ মেধা ত্যাগ কঠিন পরিশ্রম ও চরম ধৈর্য্যশিলতার পরিচয়ের ফসল বঙ্গবন্ধু উপাধি পাওয়া। বঙ্গবন্ধু ইতিহাসের সর্বকালের মহানায়ক। হাসতে হাসতে তার স্বজাতির হাতে বুলেটে বুলেটে প্রাণ দিয়ে গেলন সপরিবারে। বিশ্বে আর কোনও রাজ্য ইতিহাসে এমনটি হয়নি; হবেও না। বঙ্গবন্ধু হওয়াটাই তার জীবনের কাল হয়েছিল। তিনি অগাধ বিশ্বাস করতেন বাংলা মায়ের প্রতিটি সন্তানকে। করোনা সতর্কতা ও দূতাবাস কর্তৃক বিধি নিষেধের মাঝেও বঙ্গবন্ধুর পাগল কিছু মুজিব সৈনিক ১৫ আগস্টের স্মরণে শতভয়কে জয় করে ৪৬তম বঙ্গবন্ধুর শাজহাদাৎ দিবসের আলোচনা সভার আয়োজিত অনুষ্ঠানের সংগ্রামি সভাপতি রিয়াদ ফ্রেন্ডস বাংলাদেশের সহসভাপতি মো. ইছাউল্লা কথাগুলো বলেন। নানা সীমাবদ্ধতার মাঝেও ঘরোয়া পরিবেশে ১৫ আগস্টের শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদের সঞ্চালনায় শোক সভার প্রধান অতিথি ছিলেন- সংগঠনের সহসভাপতি শহিদুল্লাহ ভুঞা। প্রধান বক্তা ছিলেন, বর্ষিয়ান সাংবাদিক ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির। বিশেষ অতিথি ছিলেন- মান্নান মাদবর, বাসেত মিয়া, মোসলেম উদ্দিন মানিক, মুরাদসহ আরো অনেকে। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্টে নিহতদের গভীর চিত্তে স্মরণ ও দোয়া কামনা করে সকল বক্তা সম্প্রতি দূতাবাসের নোটিশের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।