shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ আগস্ট ২০২০, ১৭:৪৫

ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১৯ আগস্ট) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো। দুবাই, কুয়ালামালপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান। আবুধাবিতে বিমানের সপ্তাহে ছয়টি ফ্লাইট যেত। মঙ্গলবার সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে ২ এ আনা হয়। এর একদিন পরেই অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।