shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

পোর্ট লুইসে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ২১শে আগস্ট পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ আগস্ট ২০২০, ২১:২২

বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস, মরিশাস যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ২১শে আগস্ট পালন করে। দিনটি উপলক্ষ্যে এক মিনিট নিবরতা পালন, বিশেষ মোনাজাত, বাণী পাঠ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এসিস্টটেন্ট কন্স্যুলার অফিসার জনাব রিয়াসাত হোসাইন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন জনাব মো: আনিসুর রহমান, কাউন্সেলর (কন্স্যুলার) ও মৌসুমি ওয়াইজ, প্রথম সচিব (পলিটিক্যাল)। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জনাব মো: অহিদুল ইসলাম। মান্যবর হাইকমিশনার রেজিনা আহমেদ প্রথমেই ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে জাতির জনকসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্য এবং ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ শহিদ ২৪ জন নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর বক্ততায় তিনি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র বোন ছাড়া পরিবারের সকল সদস্যকে হারিয়েছেন। বার বার তাঁর জীবনের উপরে হুমকি এসেছে কিন্তু কোন কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তাঁর লক্ষ্য একটাই দেশের জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য কাজ করে যাওয়া। আমরাও যার যার অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। দূতাবাসের সকল সদস্যসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।