shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের ভার্চুয়াল জাতীয় শোক দিবস পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ আগস্ট ২০২০, ১৭:১০

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্য নিয়ে গঠিত নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যাগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়। গত রোববার (২৩ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ডক্টর বামন দাস বসু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত যুগ্ন সাধারণ সম্পাদক এবং মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান মতিউর রহমান লাল্টু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রাক্তন সভাপতি ওসমান গনি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং লসএঞ্জেলস আওয়ামী লীগের প্রচার সম্পাদক স্নেহাশীষ প্রিয় বড়ুয়া। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের আগস্ট মাসের পর থেকে পরবর্তী ২১ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় থাকা জিয়া এবং এরশাদের সময়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা চালিয়েছে এবং আমাদের কয়েকটি প্রজন্মকে ভুল ইতিহাস শিক্ষা দিয়েছে তাদের দেশদ্রোহী হিসেবে বিচারের আওতায় আনতে হবে। যদি তার জন্য আইনে সংশোধন আন্তে হয় তা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার কার্য সমাপ্ত হলেও বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশে আত্মগোপনে রয়েছে। তাদেরসহ ইতিহাসের নির্মম জঘন্য এ হত্যাকাণ্ডে যে সকল বিদেশি শক্তি এবং দেশ জড়িত তাদের নামের তালিকা প্রকাশ করাসহ এবিষয়ে গঠিত কমিশনকে দ্রুতভাবে এ সকল ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। ওসমান জানি বলেন- করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ঐক্যবদ্ধ নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং ভার্চুয়াল মিটিং চলমান রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা দেশে পুনরায় ১৯৭২ সালের সংবিধান পুনরায় প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান। সভায় অংশগ্রহণ ও বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডক্টর বিনয় পাল, মতিউর রহমান (মতিন ভাই), বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড এর প্রাক্তন দুজন সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স এবং শাহীন খান, নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহফুজুর রহমান, বঙ্গবন্ধুপুত্র শেখ জামালের ঘনিষ্ঠ বন্ধু মুক্তিযোদ্ধা মোস্তাক তালুকদার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিম পারভীন, সাধারণ সম্পাদক মিশা রহমান, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাহা, মিজানুর রহমান সাবু, চলচ্চিত্র পরিচালক নুরুল হক বাচ্চু, ফিরোজ খান আনন্দ, হাসানুজ্জামান সোহেল,নাঈম চৌধুরী পিন্টু, ডা. ইরাদ খান দুলাল, মিসেস সোফিদা বসু, মোর্শেদা খানম মেরী, আব্দুল বাছেত, জাহাঙ্গীর আলম, মো. সাহাবুদ্দিন, পেয়ারু সাত্তার, জয়নাল আবেদীন, নজরুল কাদেরী, আব্দুল আহাদ, আব্দুল কাদের, সোহেল বড়ুয়া, মোহাম্মদ লোকমান, রবিন দাশ, সৈকত খান, সিরাজুম মুনির, সাজ্জাদ হোসেন, সবুজ বড়ুয়া ও নাসির উদ্দিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।