shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে আজমান যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ আগস্ট ২০২০, ১৩:৪৯

আওয়ামী যুবলীগ আজমান (ইউএই) প্রাদেশিক কমিটি কতৃক মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী,জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টে নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আজমান যুবলীগের আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্নার সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উক্ত সংগঠনের যুগ্ন আহ্বায়ক নাঈম উদ্দিন মুন্নার সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আজমান আওয়ামী যুবলীগের সদস্য সচিব হারুনুর রশিদ রঙ্গু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্বাস আলী।আজমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সর‌ওয়ার আলম। বক্তব্য রাখেন আজমান যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ রহমান, শেখ মুহাম্মদ দরবেশ আলী,আজমান যুবলীগের সিনিয়র সদস্য মোহাম্মদ ইমরান মোল্লা,দাউদ উজ্জামান, মুহাম্মদ এহছান,সহিদুল ইসলাম,ওমর ফারুক, মুহাম্মদ রূকন, হেলাল উদ্দিন, মুহাম্মদ কাউছার‌ ও মুহাম্মদ ওমর আলী সহ প্রমুখ। এতে আজমান আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সহ মুজিব আদর্শের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৫ই আগষ্ট ও ২১শে আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।