shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে লিসবনে বিশেষ দোয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭

বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে লিসবনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হাসান, পর্তুগাল প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার লিটন কাদরির একমাত্র মেয়ে আয়েশা আক্তার তোহা, আফতাব আহমেদ ও জহিরুল ইসলাম বাপ্পির মৃতুতে বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রোববার (৩০ আগস্ট) লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমিতে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি তাহের আহমদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুন মোহন এর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লিসবনের ছোট মসজিদের খতিব আলা উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা শাহীন সায়েদ, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, হাওলাদার ইফতেখার আহমদ জয়, লস্কর নোমান, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসিব ও বৃহত্তর নোয়াখালী কমিউনিটির সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম লাবলু ও সালাউদ্দিন, বাদশা, আবু নাঈম মো. শহিদুল্লাহ, আলো, স্বপন, লিটন কাদরীসহ প্রমুখ। পরিশেষে বিশ্ব করোনার মহামারি থেকে রক্ষা ও পর্তুগাল প্রবাসীদের জন্য দোয়া এবং সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। সকলের মুক্তি চেয়ে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।