shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

৬ দেশে কর্মী পাঠানোর উদ্যোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩২

বিকল্প শ্রম বাজারের অংশ হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রুমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলসে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়। কমিটি এসব দেশে কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসের শ্রমবাজার যেন সংকুচিত না হয় সেজন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয় বৈঠকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে কোভিড-১৯ মহামারির মধ্যে গত চার মাসেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০ হাজার প্রবাসী ফিরে এসেছেন অথবা তাদের ফেরত পাঠানো হয়েছে। তবে এপ্রিলের আগে যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন, তাদের সংখ্যা ধরলে এই সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। এছাড়া, করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা পরবর্তী সময়ে যেন ফের ওইসব দেশে যেতে পারেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।