‘বঙ্গবন্ধুর পরিবার বাঙ্গালীর জন্য সার্চ লাইটের মতো কাজ করছে’

বঙ্গবন্ধুর পরিবার বাঙ্গালী জাতির জন্য সার্চ লাইটের মতো কাজ করছে বলে মন্তব্য করেন দুবাইয়ে নব নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ সাহেদুল ইসলাম। তিনি বলেন, যতইকিছু বলি না কেন বঙ্গবন্ধুর পরিবার বঙ্গালী জাতির জন্য সার্চ লাইট হিসেবে কাজ করে যাচ্ছে।
সোমবার তিনি বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে দৈনিক ১৬ ঘণ্টা কাজ করে যাচ্ছেন এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল নিরবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ত্যাগীদের উদ্দেশে তিনি বলেনম, প্রধানমন্ত্রী তিনি নিজেও একজন ত্যাগী তার মতো ত্যাগ স্বীকার আমারা করিনি। প্রবাসে সংগঠনের জন্য করণীয় সম্পর্কে কনস্যুলেটের ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে কে সভাপতি কে সাধারণ সম্পাদক এর নির্ধারণ কনস্যুলেট করবে না। এগুলো আপনারাই নির্ধারণ করবেন। কনস্যুলেট শুধু আপনাদের সমস্যা সমাধানে সহযোগিতা করবে বলে আপনাদের আশ্বস্ত করতে পারি।
এখন থেকে এমন কিছু হবে না যা আপনারা চান না। কিন্তু আপনাদের কাছে আমার আহ্বান স্বাগতিক দেশের আইন কানুন যেন আপনারা মেনে চলেন। আজ থেকে কমিউনিটি দেখার দায়িত্ব আমার। আপনারা এখানে এক একজন অ্যাম্বাসেডার। আপনারা একজন ভালো করলে অন্যদেশ বলবে বাংলাদেশের মানুষ ভালো করেছে আর মন্দ করলে বলবে বাংলাদেশের মানুষ মন্দ করেছে। তাই এগুলো খেয়াল রাখবেন।