ইউএইতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে হাটহাজারী সমিতির সৌজন্য সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সাহেবের সাথে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি ও আবুধাবি শাখা কমিটির নেতৃবৃন্দ।
এই সময় নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেমন করোনা ভাইরাসের আগে যারা দেশে ছুটিতে গেছে তাদের আসার ব্যাপারে, যারা আমিরাতের কর্মহীন তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন কোন্পানিতে কাজের জন্য সহযোগিতা করা, পাসপোর্ট সেবা আরো সহজ করা ও কম খরচে বাংলাদেশ বিমান ভ্রমণ সহজ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার হয়। এ সময় রাষ্ট্রদূতের কাছে প্রবাসে হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত ঘন্টাব্যাপী আলোচনা মনোযোগ দিয়ে শোনেন এবং হাটহাজারী সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, সাংগঠনিক কাজকর্ম চালাতে গিয়ে যাতে স্থানীয় আইন-কানুন বিঘ্নিত না হয় আর প্রবাসে যাতে দেশের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক মতাদর্শ ভিন্ন থাকলেও প্রবাসে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- দূতাবাসে হাটহাজারী সমিতির উপদেষ্টা মোহাম্মদ নাছির তালুকদার, সমিতির সহসভাপতি মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ শাহাদাৎ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর, আবুধাবি শাখার সাধারণ সম্পাদক রিয়াদ বিন রাজু প্রমুখ।