shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে প্রবেশের অনুমতি পেলেন বাংলাদেশিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০

৭টি শর্ত যুক্ত করে বাংলাদেশসহ ২৫ দেশকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। মহামারি করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে এসব দেশের নাগরিক কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। সৌদি প্রবেশের অনুমতি পাওয়া অন্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিসর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। যেসব শর্ত পূরণ করে এসব দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন, সেগুলো হলো- ১. সৌদি আরব ভ্রমণ করতে হলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং ফেরার সময় এটি এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। ২. ভ্রমণের সাত দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মূলত পিসিআর দেওয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত। ৩. সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। ৪. অবশ্যই সৌদিতে ফেরার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে। ৫. কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে। ৬. টাটামন অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য পরিস্থিতি জানাতে হবে। এবং ৭. কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।