shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে পা ভাঙ্গা মোবারকের পাশে কুমিল্লা প্রবাসী সোসাইটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবীর সবকিছু এলোমেলো হয়ে গেছে। ধনী গরীব সবার মাঝে এক মৃত্যুর আতঙ্ক বিরাজ করছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকে অনেক প্রবাসী কর্ম হারিয়ে কষ্টের জীবন যাপন করছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমলেও ফিরে আসেনি পৃথিবীর সেই কর্মচাঞ্চল্য। ফিরতে পারেনি প্রবাসীরা তাদের পূর্বের কর্মস্থলে। এর মধ্যে গত ৭ জুলাই সৌদি আরবের রিয়াদের বাথা ইশারা ফারাজদাক মদীনা রোড এরিয়ায় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পা ভেঙ্গে মানবেতর জীবন যাপন করছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কুরপাই নয়কান্তা গ্রামের মৃত আয়েত আলীর ছেলে মোবারক। তার ইকামা -2432267231,পাসপোর্ট নম্বর- BN 0104432 এবং মোবাইল- 0576591227. আশ্রয়দাতা মুক্তার হোসেন জানান, গাড়ি ধাক্কা দিয়ে ফেলে চলে যাওয়ার পর মোবারককে ঢাকা মেডিকেল সেন্টার- এ নিয়ে যাওয়া হয়। ডাক্তার চেক-আপ করে জানান, ডান পায়ের গোড়ালি নড়ে গেছে এবং চিকন হাড়টি ভেঙ্গে আলাদা হয়ে গেছে। জরুরি অপরেশন করতে হবে। অনেক রিয়ালের প্রয়োজন। আমি তাকে আশ্রয় দিয়েছি। তাতেই হিমশিম খাচ্ছি। চিকিৎসা করাবো কিভাবে। এই দিকে মোবারক জানান, নেই কর্ম, নেই দেশে যাওয়ার কোনও পথ। এক দিশেহারা অবস্থা আমার। বন্ধু- বান্ধব, আত্মীয়- স্বজন থেকে কর্জ করে কোনও রকমে বেঁচে আছি। চিকিৎসা করা তো দূরের কথা। এখন দেশে গিয়ে চিকিৎসা করার জন্য বাধ্য হয়ে সোসাইটির কাছে সাহায্য চেয়েছি। মোবারক আরও বলেন, আমার ইকামার মেয়াদ দুই বছর পূর্বে শেষ হয়েছে। কফিলের কম্পিউটার লাল সিগনাল। এই মুহূর্তে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ছাড়া দেশে যাওয়া সম্ভব নয়। তাই আমি মান্যবর রাষ্ট্রদূত স্যারসহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করছি। মোবারকের মানবিক আবেদন বিবেচনা করে, কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরু’র দিকনির্দেশনায় কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ড নগদ অনুদান প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলমের নেতৃত্বে অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক - এইচএম আলমগীর, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. রুস্তম খাঁন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এনামুল হক ভূইয়া, মুক্তার হোসেনসহ আরো অনেকে। কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলম বলেন, আমরা মোবারকসহ কুমিল্লা জেলার অসহায় অসুস্থ প্রবাসীদের পাশে সোসাইটির সাধ্য অনুযায়ী নগদ অনুদান নিয়ে দাঁড়াচ্ছি মাত্র। আসলে তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আশা করি, সমাজের বিত্তবানসহ রিয়াদ দূতাবাস এগিয়ে আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।