আমিরাতে রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সভা
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর সাহেবের সাথে রাস আল খাইমাহ, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাস আল খাইমাহ রয়েল ভিউ হোটেল কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ও স্কুল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খাঁন।
সভায় অতি শিগগিরই সাংগঠনিক নিয়মে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম পূর্বের মতো বৃহত্তর পরিসরে শুরু করার ঘোষণা করা হয়।