shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চলতি মাস থেকেই ইতালি ফিরতে পারবেন যেই বাংলাদেশিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৯

চলতি সেপ্টেম্বর মাস থেকেই ইতালি ফিরতে পারবেন বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা। তবে এ ঘোষণা সকল প্রবাসীদের জন্য নয়। আপাতত করোনার কারণে ইতালিতে বসবাসরত পরিবারের কোন সদস্য বর্তমানে বাংলাদেশে থাকলে তারাই ফিরতে পারবেন ইতালিতে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার পূর্ববর্তী সময়ে ইতালিতে বসবাসরত কোনও পরিবারের সদস্য যদি ছুটি কাটাতে বা অন্য কোনও কারণে নিজ দেশে যায় এবং করোনাকালে ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা যদি ইতালিতে তাদের পরিবারের সাথে একত্রিত হতে না পারেন। তাহলে তারাই চলতি মাসের সাত তারিখ থেকে ইতালিতে ফিরতে পারবেন। যারা ইতালিতে পরিবারের কাছে যাওয়ার জন্য নতুন ভিসা পেয়েছেন তারাও এখন ইতালি ফিরতে পারবেন। তবে অবশ্যই পরিবারের আরেক সদস্যকে এই মুহূর্তে ইতালিতে থাকতে হবে। তবে ইতালি ফেরার জন্য এসব সদস্যদের স্টে পারমিট বা ভিসার মেয়াদ থাকতে হবে। আর যাদের ভিসা বা স্টে পারমিট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বাংলাদেশে অবস্থিত ভিএসএফ গ্লোবালের মাধ্যমে রি-এন্ট্রি ভিসা নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।