shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

দোহা রুটে ইউএস-বাংলার ৩ ফ্লাইট চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮

করোনায় আটকেপড়া যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় গত ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দোহাসহ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা ঢাকা থেকে সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে দোহায় অবতরণ করছে। অপরদিকে দোহা থেকে স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছে এবং পরবর্তী দিন যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দে অবতরণ করছে। শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। ইউএস-বাংলার বহরে ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ১৩টি উড়োজাহাজ আছে। দোহা ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে গুয়াংজু ও কুয়ালালামপুর রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ঢাকা-দোহা-ঢাকা রুটে টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।