shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

শুক্রবার জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩

সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান। জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে দুই হাজার ২০০ রিয়াল। একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে। করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।