shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে শিথিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট আংশিক শিথিল করা হবে। করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে ছয় মাসে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। আগামী বছরের ‘১ জানুয়ারির পর’ সৌদি নাগরিকদের জন্য আকাশ, স্থল ও সমুদ্র চলাচলের ক্ষেত্রে সব বিধিনিষেধ উঠে যাবে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে থেকে এই বিধিনিষেধ উঠে যাবে তা ডিসেম্বর ঘোষণা করা হবে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত না হলে বৈধ রেসিডেন্সি পারমিট বা ভিসাধারী গালফ দেশগুলোর নাগরিক এবং সৌদি নাগরিক নন এমন ব্যক্তিরা মঙ্গলবার থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। সৌদি সরকারের কর্মী ও সেনাবাহিনী কর্মকর্তা, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী এবং চিকিৎসা প্রয়োজনে মানুষজন সৌদি আরবে প্রবেশ করতে ও বের হতে পারবে। এদিকে ওমরাহ হজের বিষয়ে আরও পরে জানানো হবে বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত মার্চ মাসে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করে সৌদি আরব। এর ফলে দেশি-বিদেশি বহু মানুষ আটকা পড়ে দেশটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।