shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রেমিট্যান্সের অর্ধেকই এসেছে তিন দেশ থেকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১

বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা থাকলেও দেশে মোট রেমিট্যান্স আহরণে অর্ধেকই এসেছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত থেকে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪৫৬ কোটি ২১ লাখ (৪.৫৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তার মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬৪ লাখ ডলার, যা মোট অংকের ৪৭ দশমিক ৪৯ শতাংশ। দেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ভাগ্য উন্নয়নের জন্য যায় সৌদি আরবে। বর্তমানে ২২ লাখের মতো বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বরাবরই বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। দেশটি থেকে (জুলাই-আগস্ট) দুই মাসে এসেছে ১০৮ কোটি ৩২ লাখ ডলার বা মোট রেমিট্যান্সের প্রায় ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এসেছে ৫৬ কোটি ৩৩ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এসেছে প্রায় ৫২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনা মহামারির মধ্যেও চলতি বছরের জুন ও জুলাইয়ে অতীতের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে আগস্টে এসে রেমিট্যান্সের গতি কিছুটা কমে গেছে। তারপরও আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সে ২৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে প‌াঠিয়েছেন। একক মাস হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুনে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।