shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতার যেতে বাংলাদেশিদের যা করতে হবে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৭

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান। সেই শিডিউল শেষ হলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটে নতুন শিডিউল ঘোষণা করেছে বিমান। সেখানে সপ্তাহে দু’টি নিয়মিত ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। কাতারে প্রবেশের জন্য দেশটির সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তাই কাতারে যাওয়ার আগে কিছু বিষয় নিশ্চিত করে টিকিট কাটতে এবং বিমানবন্দরে যাওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কাতারের প্রবেশাধিকার পাওয়া গৃহকর্মী, কোম্পানির স্পন্সর করা শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে বিমান জানায়, কাতারে যাওয়া প্রত্যেক যাত্রীর ‘এক্সেপশনাল এন্ট্রি পারমিট’ থাকতে হবে। এছাড়া কাতার যাত্রীদের সবাইকে যেকোনো একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই যাত্রীকে অন্তত ৭ দিনের আগাম হোটেল বুকিং বাংলাদেশ থেকেই দিয়ে যেতে হবে। কাতারে রওনার আগে সবাইকে ঢাকা থেকেই ‘হেলথ অ্যাসেসমেন্ট ফরম’ পূরণ করতে হবে। এটি নির্ধারিত লিংক থেকে নিয়ে প্রিন্ট করে হাতে পূরণ করে বিমানবন্দরে যেতে হবে। যাত্রীদের যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে ‘করোনা নেগেটিভ’ সনদ সঙ্গে রাখতে হবে। কাতারে পৌঁছে যাত্রীদের নিজ খরচে আবার করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী সব যাত্রীর স্মার্টফোনে ‘EHTERAZ’ অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে। এই অ্যাপে কাতারের সর্বশেষ করোনা পরিস্থিতির আপডেট দেয়া হয়। কাতার যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলেছে বিমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।