shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

গ্রিসে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৩

ইউরোপের দেশ গ্রিসে দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করে গ্রিস পুলিশ। নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৪০) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে শাহীন মিয়া (২৫)। জানা যায়, আব্দুল মমিন ও শাহীন মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন। সেখানের আসপোগিরগো এলাকায় একটি কন্টেইনার কোম্পানিতে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মমিন। আব্দুল মমিন প্রায় ১৪ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। ইরান ও তুরস্ক হয়ে প্রায় ২ বছর পূর্বে গ্রিসে যান শাহীন। মমিনের সঙ্গে কাজে যোগ দেন শাহীনও। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একজনের মাথায় এবং অন্যজনের গলায় গুলি করে হত্যা করে। পরদিন সকালে স্থানীয়রা দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বাড়িতে পাঠানোর জন্য টাকা জমা করেছিল। তাদের খুন করে টাকা-পয়সা লুট করেছে ডাকাত দল। নিহত দুইজনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনরা নিহতদের লাশ দেশে আনার ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, খবরটি শুনে তিনিও শোকাহত। লাশ দেশে ফেরাতে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।