shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক আকবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪

কাতারে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আগামী দুই বছরের (২০২০-২০২২) জন্য নবনির্বাচিত কাতার বাংলা প্রেসক্লাবের কমিটি দোহার একটি অভিজাত হোটেলে ঘোষণা করা হয়েছে। এতে আর টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশকে সভাপতি, বাংলা ভিশনের মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারীকে সহসভাপতি, বাংলা ভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকনকে সহসভাপতি ও নিউজ টুয়েন্টিফোর কাতার প্রতিনিধি মামুনুর রশীদ সহসভাপতি, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক, জি টিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে যুগ্ন সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ টিভির কাতার প্রতিনিধি আমিন বেপারীকে সাংগঠনিক সম্পাদক, যমুনা টিভি কাতার প্রতিনিধি আবু হানিফ রানাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ। এতে পর্যবেক্ষক সদস্য হিসেবে স্থান পেয়েছে সবুজ মল্লিক, আহসান উল্লাহ সজিব, মানিক চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী ও শেখ ফারুক। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।