shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সে অনুযায়ী সৌদিগামী যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, সৌদি কর্তৃপক্ষ এখনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ। এতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। দেশটির সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছুদের যাত্রার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।