shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শাহজালালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন প্রবাসী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন মামা ও ভাগনে। এরা হলেন- বাহারাইন প্রবাসী মামা হজরত আলী (২৮) ও ভাগনে আল-আমিন (২৫)। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর তাদের পাকস্থলী ওয়াশ করা হয়। ওয়াসের পরে কিছুটা সুস্থ হলে ভাগনে আল আমিন বলেন, আমার মামা বাহরাইন থেকে ঢাকা বিমানবন্দরে ভোর চারটার ফ্লাইটে ঢাকায় আসে। আমি আমার মামাকে নেওয়ার জন্য বিমানবন্দরে আসি, দোহারে যাবার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশা ঠিক করি। ওই সিএনজিতে ওঠার পরে আমাদের কি করেছে বলতে পারছি না। আল-আমিন আরও বলেন, আমার মামার তিনটি লাগেজ ব্যাগে দুই ভরির কিছু কম স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে আমরা অচেতন হয়ে পরে থাকলে স্থানীয় লোকজন আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞান অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।