shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:২২

মহামারি করোনাভাইরাসের কারণেও থেমে নেই দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রকল্প। ক্রমেই দৃশ্যমান হচ্ছে এভিয়েশন খাতের বিভিন্ন উন্নয়ন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নানা উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ। এগিয়ে চলছে আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী ও কক্সবাজার এবং অভ্যন্তরীণ রাজশাহীর শাহ মখদুম, যশোর, সৈয়দপুর, বরিশাল ও খুলনার খানজাহান আলী বিমানবন্দরের উন্নয়ন কাজ। এরই মধ্যে এসব বিমানবন্দরের বেশ কিছু কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সিলেট থেকে সরাসরি লন্ডনে ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এজন্য ইতোমধ্যে উপযোগী করা হয়েছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। সিলেট-লন্ডন ফ্লাইটসহ এ বিমানবন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগ থেকেই দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে পরিকল্পনা করে সরকার। এরই ধারাবাহিকতায় শাহজালালে তৃতীয় টার্মিনালসহ বিমানবন্দরগুলোর উন্নয়ন কাজ চলছে। আগামী দুই-তিন বছরের মধ্যে এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে বিমানবন্দরগুলোর চেহারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।