shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল, ঢাকায় বিক্ষোভ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

ঢাকায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সৌদি কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় বেবিচক এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় মতিঝিলে অবস্থিত বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছে সৌদি থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা। সোমবার দুপুর ১২টার দিকে অফিসের ভেতরে ঢুকে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের গালাগাল করেন বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা থেকে ফ্লাইট বাতিল করার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন। জানা গেছে, বেবিচক সৌদিয়া এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও, সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। এর পরিপ্রেক্ষিতে বেবিচক রোববার (২০ সেপ্টেম্বর) সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করে। কিন্তু সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের জন্য বিমানকে দুষছেন বিক্ষোভকারীরা। দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন অনেক প্রবাসী। সেখানেও বিক্ষোভ করেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।