shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

প্রবাসীদের জন্য পেনশন স্কীম চালুর জন্য কাজ করছে সরকার: গোলাম মসিহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুন ২০১৯, ১০:৪৯

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, ভবিষ্যতে সকল প্রবাসীদের জন্য পেনশন বীমা স্কীম চালু করার জন্য কাজ করছে সরকার। শুক্রবার (১৪ই জুন) সিলেটের ঐতিহ্যবাহী সমাজ কল্যান সংস্থা জালালাবাদ এসোসিয়েশন, রিয়াদ শাখার (২০১৯-২০২০) অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় একটি কমিনিউটি সেন্টার পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু করা হয়। তিনি বলেন, মৃত্যুবরণকারী প্রতিটি প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকার স্থলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ১০ লাখ টাকা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তারা ৫ লাখ পর্যন্ত দিতে রাজি হয়েছে। তাতে আমি রাজি হইনি। আমি চাই মৃত প্রবাসীর পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হোক। তিনি আরও বলেন, সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশে বিশাল অংকের বিনিয়োগ করার জন্য কাজ করছেন। আর এগুলো সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার জন্য। সৌদি সরকারের এই বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমল পরিবর্তন হবে। বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর উপর ২% প্রমোদনা দিয়েছেন। যা আগের কোন সরকারই করেননি। রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে বেশ কিছু রিক্রুইটমেন্ট প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য তাদের কালো তালিকাভূক্ত করা হয়েছে। এ ব্যাপারে বেশ কয়েক জন মন্ত্রীর চাপের মুখে পড়লেও ওইসব প্রতিষ্ঠানগুললোকে কালো তালিকাভূক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়নি। সৌদি আরবে প্রবাসীদের এদেশের আইনের প্রতি শ্রদ্ধা জানি চলার আহ্বানও জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে দূতাবাসের মিশন উপ-প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম বলেন, দূতাবাসে আমাদের নানা সীমাবদ্ধতা থাকা সত্তেও প্রতিদিন সাত থেকে আটশত প্রবাসীদের পাসপোর্ট সেবা দিয়ে থাকি। এই সেবা আরও বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচি কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সংগঠনের সভাপতি মো. কাপ্তান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মান্যবর রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান। সুচনা বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সভাপতি। তিনি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সমাজ কল্যান সংস্থা জালালাবাদ এসোসিয়েশন পৃথিবীর বিভিন্ন দেশে একটি সুপরিচিত অরাজনৈতিক সমাজ কল্যান মূলক সংগঠন। তারই ধারাবাহিকতায় আমরা ১৯৮৯ সালে রিয়াদ এ সংগঠনের যাত্রা শুরু হয়। বিগত ৩০ বছর ধরে আমরা সুনামের সহিত বিভিন্ন সমাজ কল্যান মুলক কাজ পরিচালনা করে আসছি এবং এ ধারা ভবিষ্যতেও অব্যহত থাকবে। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ও উপদেষ্টা আব্দুর রহমান চৌধুরী সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। জালালাবাদ এ্যাসোসিয়েশনের (২০১৯-২০২০) ৩০ সদস্য-বিশিষ্ট কমিটির উপদেষ্টা, কার্যকরি পরিষদ এবং নির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম মিলন। সহ সভাপতি গোলাম মহিউদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রিয়াদ প্রদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম, আওয়ামী পরিষদের (রিয়াদ আওয়ামী লীগ) সভাপতি এম আর মাহবুব, রিয়াদ জেলা যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা, রিয়াদস্থ ঢাকা সমিতির সাধারণ সম্পাদক সাইদ হোসেন সাইদ, সিলেট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহীম আলী। আরও বক্তব্য রাখেন- উপদেষ্টা তাজম্মুল ইসলাম চৌধুরী, রোকন ইবনে ফরাজী,মাহতাব উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি তার সমাপনি বক্তব্যে আগত সকল অতিথি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান। পরে অনুষ্ঠানে শেষে বাহারী আয়োজনে বাঙ্গালী আতিথিয়তায় নৈশ্য ভোজের আয়োজন করা হয়। অনুষ্টান শেষে প্রবাসী শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।