shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

১ অক্টোবর থেকে সিঙ্গাপুর যাবে বিমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫

ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার চলবে এই ফ্লাইটটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরে শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপ ও বিমানের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের সেলস কাউন্টার থেকে টিকেট কিনতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২১ মার্চ থেকে বিভিন্ন দেশের সঙ্গে ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে আকাশপথে চালু হয় চলাচল, আন্তর্জাতিক রুটে চলাচল শুরু হয় ১৬ জুন থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।