shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০

সেপ্টেম্বর ২৭, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বোম্বে গ্রীলে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞলী নিবেদন করা হয়। যথাযোগ্য মর্যাদায় “জয়তু শেখ হাসিনা” ব্যানারে অদ্যকার কর্মসুচিতে ছিল মনোজ্ঞ আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জন্মদিনের কেক কাটা। নেত্রীর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মুল্যবোধ ও অসীম সাহসিকতায় দেশ পরিচালনা করে দেশকে আজ মর্যাদার আসনে সমাসীন করেছেন। তার অতুলনীয় মেধা, দক্ষতা, সুশাসন ও দূরদর্শীতায় দেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজেম ইকবাল এবং পরিচালনা করেন শেলী আহসান। আলোচনায় অংশগ্রহন করেন মাহবুবুর রহমান মিলন, জসিমউদ্দিন, ইলিয়াস ঠাকুর, করিমুজামান, মো. তোহা, হোসেন রুমেল, আবেদ আমির, তাহের মিয়া,কনক রেজা, ইসতিয়াক বাবু, আফজাল চৌধুরী, জিয়াদ রানা, মেহেদী হাসান, কাজী শাহজাহান, মো. নুর, মনিরুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ। আলোচনা শেষে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্হ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অত:পর কেক কেটে এবং প্রীতি ভোজের মাধ্যমে শেষ পর্বে আগামী ২৫ শে অক্টোবর সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল করার সিদ্ধান্তের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। [video width="1280" height="448" mp4="https://shwapnerbangladesh.com/wp-content/uploads/2020/09/video-1601437152.mp4"][/video]

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।