shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সপ্তাহে ২০টি করে ফ্লাইট যাবে সৌদিতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০০

মহামারি কারোনাভাইরাসের কারণে দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সপ্তাহে ২০টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১০টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও ১০টি ফ্লাইট বাংলাদেশ বিমান পরিচালনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কফিলের অনুমতি না পাওয়ায় সৌদিতে যেতে পারছেন না, তাদের বিকল্প চাকরি খোঁজা দরকার। আবদুল মোমেন আরও বলেন, রাস্তায় নামার কোনও কারণ নেই। তাদের উচিত নতুন চাকরি খুঁজে বের করা। আপনার মালিক যদি নিতে না চায় আপনি কি করবেন? আমরা সরকার তো মালিককে জোর করে দিতে পারবো না। যাদের পুরনো কফিল নিচ্ছে না তারা নতুন কফিলও খুঁজতে পারেন। প্রসঙ্গত, এখন পর্যন্ত বিদেশ থেকে করোনার কারণে এক লাখ ৫৭ হাজার প্রবাসী ফিরে এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।