shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে চাঁদপুর সমিতির সৌজন্য সাক্ষাৎ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০২০, ১৭:১৪

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর সমিতি কাতার। সম্প্রতি কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতকে চাঁদপুর সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় রাষ্ট্রদূতকে সংগঠনের বিগত দিনের মানব কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক হোসেন, উপদেষ্টা সিআইপি জালাল আহমদ, সাধারণ সম্পাদক জিএম ওমর শরীফ ও সাংগঠনিক সম্পাদক ই এম আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মাসুদ আলম, দপ্তর সম্পাদক সবুজ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাকসুদুল আরিফিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিয়ত উল্লাহ সবুজ, সদস্য এস এম মহিবুল্লাহ মহিব ও সদস্য আব্বাস মিয়া প্রমুখ। নবনিযুক্ত রাষ্ট্রদূত সংগঠনের সেবামূলক সামাজিক কর্মকাণ্ডকে স্বাগত জানান এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। বিশেষ করে লুলু হাই পারমার্কেট ও আলমিরার মতো এই ধরনের বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করার জোর দাবি জানান চাঁদপুর সমিতির নেতৃবৃন্দকে। প্রয়োজনে দূতাবাস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।