shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

১৩ গন্তব্যে চলছে ইউএস-বাংলার ফ্লাইট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ অক্টোবর ২০২০, ১৮:২৭

মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। বর্তমানে ঢাকা থেকে এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ সেন্টারে (০১৭৭৭৭৭৭৮০০-৬) যোগাযোগ করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।