বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু রোববার
সিলেট-লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৪ অক্টোবর) থেকে সরাসরি এ ফ্লাইট চালু হতে যাচ্ছে। বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমানের সিলেট-লন্ডন রুটে ফ্লাইট চালু উপলক্ষে রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিমানের মোবাইল অ্যাপস, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকিট কেনা যাবে।