সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু
প্রায় ৯ বছর পর সিলেট-লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হলো।
রোববার বেলা ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০১) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।
এ ফ্লাইটে ২৩৮ জন যাত্রী লন্ডন যাচ্ছেন। এর মধ্যে সিলেটের যাত্রী ১৮২ জন। বাকি ৫৬ জন ঢাকা থেকে এসেছেন।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে অত্যাধুনিক ড্রিম লাইনার-৭৮৭ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ২৬০ ধরা হয়েছে বলেও জানান তিনি।