shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমান চলাচল শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ অক্টোবর ২০২০, ১৮:৪৪

প্রায় ৯ বছর পর সিলেট-লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হলো। রোববার বেলা ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০১) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। এ ফ্লাইটে ২৩৮ জন যাত্রী লন্ডন যাচ্ছেন। এর মধ্যে সিলেটের যাত্রী ১৮২ জন। বাকি ৫৬ জন ঢাকা থেকে এসেছেন। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার এ তথ্য জানিয়েছেন। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে অত্যাধুনিক ড্রিম লাইনার-৭৮৭ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ২৬০ ধরা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।