shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিগামী ফ্লাইটে যাত্রী পরিবহনের শর্ত শিথিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ অক্টোবর ২০২০, ১৭:৫২

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুধু সৌদির ফ্লাইটগুলোর সিটে যাত্রী বহনের সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ থেকে সৌদি গমনের জন্য অপেক্ষমান প্রবাসীদের দুরবস্থা নিরসনে বেবিচকের পক্ষ থেকে প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতা (বড় (প্রশস্ত) প্লেনে জন্য ২৬০ এবং ছোট (অপ্রশস্ত) বিমানের জন্য ১৪০) শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে সৌদির বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটগুলো আগামী ২৪ অক্টোবর পর্যন্ত প্লেনভর্তি যাত্রী বহন করতে পারবে। আরও বলা হয়েছে, যাত্রী বহনের বিষয়টি শিথিল করলেও এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকে কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।