shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিয়ে দ. কোরিয়ার সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০২০, ২০:২১

মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আসা দক্ষিণ কোরিয়ায় কর্মরত ও অধ্যয়নরত বাংলাদেশিদের ফিরে যেতে দ্রুত ভিসা প্রদান কার্যক্রম শুরু করতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং ওয়ার সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার টেলিফোনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপকালে তিনি এ সহযোগিতা চান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আলাপকালে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক ও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের কল্যাণের বিষয় আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে সামনের দিনগুলোতে একসাথে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। ড. মোমেন প্রবাসী বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের সে দেশে ফিরে যেতে কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান। তিনি কোরিয়ায় কর্মোপযোগী কর্মী তৈরি করতে বাংলাদেশে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। কোরিয় পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ভিসা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন। ড. মোমেন কোভিড-১৯ বিস্তাররোধে কোরিয়ার কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে এ মহামারি নির্মূলে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকর পদক্ষপের কথা এ সময় উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা বিষয়ে বর্তমান পরিস্থিতি কোরিয় পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এ পরিপ্রেক্ষিতে কোরিয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখের অধিক রোহিঙ্গা নাগিরককে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তনে এবং এ সমস্যা সমাধানে একসাথে কাজ করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।