মালয়েশিয়ার এম এম কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মালয়েশিয়ার এম এম কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কোম্পানির অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমএম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. মামুন বিন আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানির দু’জন কর্মকর্তা নূর আইয়নি বিনতে যারা ও আদলিনা বিনতে আবদ হাদি মোনির।
মামুন বিন আব্দুল মান্নান তার বক্তব্য বলেন- আমি মালয়েশিয়া সরকারের সকল আইন কানুন মেনে এম এম গ্রোপ অব কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। মালয়েশিয়া এবং আমার জন্মভূমি বাংলাদেশের সম্মান বজায় রেখে আমি এম এম গ্রোপ অব কোম্পানি ২০০৩ সালে প্রতিষ্ঠা করি। চলমান মহামারি কোভিড-১৯ এ আমার প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার হাজার বাংলাদেশি কর্মী ভাইদের সরকারের ঘোষণা অনুযায়ি ২৫ শতাংশ কমে তাদের ভিসা স্ট্যাম্পিং করে আসছি। এ ছাড়া ব্যবসা পরিচালনার পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিগত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও আমাকে জড়িয়ে কুৎসা রটনায় মেতে উঠেছে আমাদেরই স্বদেশি দুষ্টু প্রকৃতির কিছু সংখ্যক লোক। আমি/আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সুঙ্গাই বুলু থানায় দুটি ডিজি করেছি, জিডি নং: ০০৬১৫৫/২০, ০০৬২৭১/২০ এবং অপপ্রচারের প্রতিকার চেয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার ও শ্রমকাউন্সিলর বরাবরে লিখিত অভিযোগও দায়ের করেছি।