shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট শুরু ২০ অক্টোবর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ অক্টোবর ২০২০, ১৯:৪২

ঢাকায় আগামী ২০ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিমানসংস্থাটি। প্রথম ধাপে সপ্তাহে দুটি কোরে ফ্লাইট পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।