shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্রবাসে নারী শ্রমিকদের শতভাগ সুরক্ষার দাবি মালয়েশিয়া কমিউনিটি প্রেস ক্লাবের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০২০, ১৭:১০

দেশের পাশাপাশি প্রবাসেও নারী শ্রমিকরা নানাভাবে নির্যাতিত হচ্ছেন। এসব নারী শ্রমিকদের শতভাগ সুরক্ষার ব্যবস্থা করে তারপর বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব (বিসিপিএম)। শনিবার রাজধানী কুয়ালালামপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে এক প্রতিবাদ সভায় এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি নোয়াখালী, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এ অপরাধের সাজায় ফাঁসির দাবি জানিয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন। বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর অনুষ্ঠান পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সময়টিভি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, মুসলিম বিশ্বের দেশগুলোর সমন্বয়ে গঠিত ওআইসি টুডে’র হেড অব মিডিয়া এন্ড ক্রিয়েটিভ সাঈদ হক, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের নিউজরুম এডিটর (ইংরেজি) আবু সুফিয়ান ইমন, বাংলা সিএনএন প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি ছাত্রী জিনাত তাবাচ্ছুম ও বাপ্পী কুমার দাশ প্রমুখ। প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অভিযুক্তদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে সাজা কার্যকর করতে হবে। অন্যথায় অপরাধীরা উৎসাহিত হবে। শুধু সাজা নয়, ধর্ষণ সমাজ থেকে দূর করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।