শারজাহতে আরটিভির আয়োজনে বাংলাদেশ কালচারাল মিশন উৎসব
সংযুক্ত আরব আমিরাতেন শারজাহ এওয়ান হোটেল হলরুমে আরটিভির উদ্যোগে কালচারাল মিশন উৎসব ২০১৯ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন দুবাইতে নিয়োজিত বাংলাদেশ কনসুলেটের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
মাহাবুব হাসান হৃদয় ও শাম্মি সুলতানার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- দুবাইয়ের রাজ পরিবারের সদস্য, গিনেস রেকর্ড হোল্ডার মান্যবর সুহেল মোহাম্মদ আল জারুনি।
অধ্যাপক এম এ সবুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- পিটিসি হিউম্যানিটির দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা জোগিন্দর সিং সালিয়ারিয়া।
শুরুতে দুই দেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই সময় আমিরাতে প্রবাসী বাংলাদেশি শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশি বিদেশি ও প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখে।
অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট বক্তিবর্গসহ ইন্ডিয়ান, পাকিস্তানি, আরবীসহ নানা দেশের মিড়িয়া কর্মীরা উপস্থিত ছিলেন।