shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আবুধাবি থেকে ফেরত ১১২ প্রবাসীকে বিনা ভাড়ায় নেবে এয়ার এরাবিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০২০, ২০:০৩

ভিসা জটিলতায় আবুধাবি বিমানবন্দর থেকে ফেরত আসা ১১২ বাংলাদেশি কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে গমনের সুযোগ দেয়া হয়েছে। এ জন্য এয়ার এরাবিয়া আবুধাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। এয়ার এরাবিয়া আবুধাবি কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এক চিঠিতে জানিয়েছে, গত ১৪ আগস্ট এয়ার এরাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একই সময়ে আবুধাবি গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও বাংলাদেশের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বিনা ভাড়ায় (টিকেটে প্রযোজ্য সরকারি ট্যাক্স পরিশোধ সাপেক্ষে) পুনরায় আবুধাবিতে পরিবহন করবে। এ সংবাদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সন্তোষ প্রকাশ করেছেন। এজন্য তিনি সোমবার এয়ার এরাবিয়া কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদপত্র পাঠিয়েছেন বলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।