shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শাহজালাল বিমানবন্দরে ভরসা এখন কুকুর!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ অক্টোবর ২০২০, ২০:১৩

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার পাঁচ দিন ধরে বিকল হয়ে আছে। এতে ইউরোপে ৫০ মেট্রিক টন সবজি রফতানি করা যায়নি। ফলে এক কোটি ৬৫ লাখ টাকা লোকসান গুনেছেন ব্যবসায়ীরা। বিকল্প হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডের কুকুর দিয়ে ইউরোপে রফতানিযোগ্য সবজিসহ বিভিন্ন পণ্যের নিরাপত্তা তল্লাশি এক্সপ্লোসিভ ডিটেকশন বাই ডগ (ইডিডি) করানো হচ্ছে। প্রক্রিয়াটি ধীরগতির হওয়ায় বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্যের জট সৃষ্টি হয়েছে। দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা নেই জানিয়ে ২০১৬ সালের ৮ মার্চ দুই দেশের মধ্যে কার্গোবাহী সরাসরি ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করে যুক্তরাজ্য। পরে তাদের পরামর্শে নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসিউর্ড সিকিউরিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে শাহজালাল বিমানবন্দরে রফতানিমুখী কার্গো পণ্য তল্লাশিতে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি ইডিএস বসানো হয়। সব মিলিয়ে নিরাপত্তাব্যবস্থার অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কার্গোবাহী সরাসরি ফ্লাইট চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাজ্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।