কাতারে বাংলাদেশি মালিকানাধীন হাইপারমার্কেটের উদ্বোধন

বাংলাদেশের পণ্য কাতারের বুকে তুলে ধরার জন্য সালাম হাইপারমার্কেটের মতো উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাতার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এবং দূতালয় প্রধান মো. মাহবুর রহমান।
সোমবার কাতারের মাইজারে উদ্বোধন করা হলো বাংলাদেশি মালিকানাধীন সালাম হাইপার মার্কেট। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফিতা ও কেক কেটে সালাম হাইপারমার্কেটের শুভ উদ্বোধন করেন আগত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন কাতারি স্পন্সর শেখ হামাদ আল অতিথি এবং মার্কেটের উদ্যোক্তা মোহাম্মদ নূর সালাম ফিলিপস। ই এম আকাশের পরিচালনায় আগত অতিথিদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রধান অতিথি দূতাবাসের কাউন্সেলর এবং দূতালয় প্রধান মো. মাহবুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযুদ্ধা ওমর ফারুক চৌধুরী, কাতার-বাংলাদেশ চেম্বারের সভাপতি মো. ইসমাইল মিয়া, কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মানিক হোসেন, জালাল আহমদ সিআইপি, মোহাম্মদ নাজমুল হোসেন ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন। শিশু শিল্পী প্রিয়াংকা দাস এবং কাতার বাংলা প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সালাম হাইপারমার্কেট বাংলাদেশের অনেক পণ্য পাওয়া যাবে। বাংলাদেশি এ প্রতিষ্ঠানে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্বত্বাধিকারী মোহাম্মদ নূর সালাম ফিলিপস। এসময় মাইজারসহ আশপাশের প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।